বিজ্ঞাপন

সাংবাদিক পিয়াস আহমদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন

‎দস্যুতার প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিক পিয়াস আহমদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন হয়েছে। ‎পিয়াস আহমদ দৈনিক বাংলাদেশ বুলেটিন এবং দৈনিক আলোকিত সকাল পত্রিকার নেত্রকোনা জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় সাংবাদিক সমাজ ও সচেতন নাগরিক সমাজের ব্যানারে জেলা প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন কর্সসূচি পালন করা হয়।

‎মানববন্ধনে বক্তারা, সাংবাদিক পিয়াস আহমদের উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তারা বলেন, সাংবাদিকের উপর হামলা মানে গণমাধ্যমের উপর হামলা। এমন ঘটনা স্বাধীন সাংবাদিকতার জন্য বড় হুমকি। বক্তারা আরও বলেন সাংবাদিক পিয়াস আহমদ ও তার পরিবারের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সত্য ও ন্যায়ের পক্ষে নির্ভীক সাংবাদিকতার স্বাধীনতা রক্ষা করতে হবে সংবাদমাধ্যমের উপর যেকোনো হামলা প্রতিহত করতে রাষ্ট্রকে কঠোর ব্যবস্থা নিতে হবে।

এ ‎মানববন্ধনে সাংবাদিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

পড়ুন : ‘মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা’ নেত্রকোনা কমিটির পরিচিতি সভা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন