২০২৫-২৬ শিক্ষাবর্ষে আলিম বর্ষের শিক্ষার্থীদের নবীন-বরণ অনুষ্ঠান ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বাগান ইসলামিয়া আলিম মাদরাসায় অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বাগান কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানে বাগান ইসলামীয়া আলিম মাদ্রাসার এডহক কমিটির সভাপতি ওত্রিশাল প্রেসক্লাবের সাধারন সম্পাদক এইচ এম জোবায়ের হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) আসাদুজ্জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাগান ইসলামীয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফয়জুর রহমান।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানের প্রথমে মাদরাসার পুড়াতন শিক্ষার্থীরা নবীন শিক্ষার্থীদের রজনী গন্ধা ফুলের স্টিক দিয়ে বরণ করে নেয়।
বাগান ইসলামিয়া আলিম মাদরাসার সহকারী অধ্যাপক শাহীনুর রহমান ও প্রভাষক আব্দুল হামিদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম, ত্রিশাল আব্বাছিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ ফজলুল হক, চকরামপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ ওসমান গনি, ত্রিশাল থানার এসআই তারেক আহমেদ, বাগান ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইবনে খালেদ, মোহাম্মদপুর দাখিল মাদরাসার সুপার দিলরুবা মোমতাজী, নওপাড়া দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মোঃ সুজাত আলী, বাগান ইসলামিয়া আলিম মাদরাসার উপাধ্যক্ষ আজহারুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন ত্রিশাল আব্বাছিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ ফজলুল হক।খোরশিদুল আলম মজিব
পড়ুন: ভাঙ্গায় বিক্ষোভকারীদের ধাওয়া খেয়ে মসজিদে আশ্রয় নিল পুলিশ
দেখুন: বরগুনা স্বাস্থ্য কমপ্লেক্স ময়লা আবর্জনায় অস্বাস্থ্যকর
ইম/


