দিনাজপুরের খানসামায় বিপুল পরিমাণ গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার ভাবকী ইউনিয়নের মারগাঁও তফির মেম্বার পাড়া এলাকায় নিজ বাড়ি থেকে আকিবুল ইসলাম (৫০) কে আটক করা হয়। তিনি ওই এলাকার মৃত হাফেজ উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা অফিসার ইনচার্জ (ওসি) নজমূল হকের নেতৃত্বে এসআই মোস্তাক বিল্লাহ, এসআই আলমাস, এএসআই শরিফুল ও এএসআই আব্দুর রউফের 🙂 সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে আকিবুল ইসলামের শয়নকক্ষের একটি স্টিলের ট্রাংক থেকে ৬৭.৪ কেজি গাঁজা জব্দ করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লক্ষ টাকা।
এ সময় পার্শ্ববর্তী চিরিরবন্দর উপজেলার নশরতপুর বটিকাটা পাড়া এলাকার আজাহার আলী (৫০) পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
পড়ুন: গ্যাস সিলিন্ডারের দোকানে সিগারেট খাচ্ছিলেন শ্রমিক, বিস্ফোরণে দগ্ধ ১০
দেখুন: ঝিনাইদহে শিশু ধ/র্ষ/ণে/র অভিযোগে একজন আটক
ইম/


