বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার আয়োজনে কলেজের শিক্ষার্থীদের নিয়ে রোকেয়া সাখাওয়াত হোসেনের উপন্যাস ‘সুলতানার স্বপ্ন’ শীর্ষক পাঠ ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুর আদর্শ কলেজে বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজনে কলেজের শিক্ষার্থীদের নিয়ে রোকেয়া সাখাওয়াত হোসেনের উপন্যাস ‘সুলতানার স্বপ্ন’ পাঠ ও আলোচনা সভায় বক্তারা বলেন, রাষ্ট্রীয় কাঠামোয় নারী-পুরুষের সমান অধিকারের কথা উল্লেখ থাকলেও আমরা যে সামাজিক ও পারিবারিক ভিত্তির মধ্যে বসবাস করি সেখানে পারিবারিক ও সামাজিক চর্চার কারণে নারীরা তার সুফল ভোগ করতে পারে না। সাম্প্রতিক সময়ে নারীর প্রতি রক্ষণশীল দৃষ্টিভঙ্গি, নারীকে অধস্তন করে রাখার অভিপ্রায়, নারীর অধিকার ও ক্ষমতায়নকে বাধাগ্রস্ত করার অপতৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। নারীকে অধস্তন রাখার সংস্কৃতি, প্রথা ও ধর্ম প্রতিনিয়ত মুখ্য ভূমিকা রেখে চলেছে এবং এই অবস্থা টিকিয়ে রেখেছে রাষ্ট্র। সার্বিক বিবেচনায় নারীর অধস্তন অবস্থানের জন্য রাষ্ট্রই সম্পূর্ণ রূপে দায়ী।
দিনাজপুর আদর্শ কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক জুলাইখা গুলশান আরা’র সভাপতিত্বে পাঠ ও আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলা কমিটির সম্মানিত সদস্য কানিজ রহমান, বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক রাজিয়া সুলতানা পলি ও সহ-সাধারণ সম্পাদক রুবি আফরোজ। রোকেয়া সাখাওয়াত হোসেনের উপন্যাস ‘সুলতানার স্বপ্ন’ পাঠ করেন আদর্শ কলেজের স্নাতক এর শিক্ষার্থী পিংকি আক্তার একাদশ শ্রেণীর শিক্ষার্থী আরফিন মৌ, প্রতিমা রায় পূজা, ছন্দা রানী রায় প্রমুখ।
পড়ুন: কাউখালীতে জেলের লাশ উদ্ধার
দেখুন: কিছুই দমাতে পারেনি ৪ ফুট লম্বা ২১ বছরের নাহিদকে |
ইম/


