বিজ্ঞাপন

ইউপি চেয়ারম্যানকে আটক করে পুলিশে দিলো বিএনপি নেতাকর্মীরা

নেত্রকোনার মোহনগঞ্জের সুয়াইর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামরুল হাসান সেলিমকে (৬৬) আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় লোকজন ও বিএনপি নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নলজুরী এলাকায় চেয়ারম্যান সেলিমকে অবরুদ্ধ করা হয়। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

চেয়ারম্যান কামরুল হাসান সেলিম নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) আসনের সাবেক এমপি সাজ্জাদুল হাসানের আপন চাচাতো ভাই। তিনি উপজেলার সুয়াইর ইউনিয়নের ছয়াশী গ্রামের বাসিন্দা। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি ইউপি কার্যালয়ে যেতেন না।

স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর কামরুল হাসান সেলিম তেমন একটা ইউপি কার্যালয়ে যেতেন না। এলাকা ছেড়ে অন্যত্র আত্মগোপনে থাকতেন। এতে করে পরিষদের কাজে স্থানীয় লোকজন ভোগান্তিতে পড়ছিলেন। আজ (বৃহস্পতিবার) দুপুরে মোহনগঞ্জ থেকে সুয়াইর ইউনিয়ন পরিষদে যাওয়ার পথে নলজুরি এলাকায় স্থানীয় বিএনপি’র নেতাকর্মীর তাকে অবরুদ্ধ করে রাখে। পরে খবর পেয়ে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

সুয়াইর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. বাবুল মিয়া বলেন, গত বছরের ৫ আগস্টের পর থেকে চেয়ারম্যান সেলিম পরিষদে আসতেন না। এতে জনগণের ভোগান্তি হচ্ছিল। আজকে তিনি স্থানীয় কিছু লোকজন নিয়ে ঝামেলা তৈরির উদ্দেশ্য নিয়ে পরিষদে যাচ্ছিলেন চেয়ারম্যান সেলিম। পথে নলজুরি এলাকায় স্থানীয় লোকজন তাকে আটকায়। পরিস্থিতি খারাপের দিকে গেলে আমরা পুলিশে খবর দেই। পরে পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়।

মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, কামরুল হাসান সেলিম উপজেলা আওয়ামী লীগের সদস্য। আগের করা একটি নাশকতা মামলায় চেয়ারম্যান গ্রেপ্তার দেখিয়ে আজ (বৃহস্পতিবার) বিকালে আদাললতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন :নেত্রকোনায় স্কুলে ঢুকে ছাত্রকে পিটিয়ে আহত, হত্যার হুমকি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন