বিজ্ঞাপন

ভারত-পাকিস্তানের সুপার ফোরের ম্যাচেও সেই পাইক্রফটই রেফারি

অ্যান্ডি পাইক্রফটকে এশিয়া কাপ থেকে সরাতে পাকিস্তান কত চেষ্টাই না করেছিল। আইসিসির কাছে পিসিবি দুবার চিঠি দিয়েছিল। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা তাকে তো বাদ দেয়-ইনি, দায়িত্ব দেয় আরব আামরাত-পাকিস্তান ম্যাচেও। এই জিম্বাবুইয়ান আরও একটি পাকিস্তান ম্যাচে রেফারি হিসেবে দাঁড়াচ্ছেন, সেটাও আবার সেই ভারতের বিপক্ষে।

পাইক্রফট গ্রুপপর্বে ভারত ও পাকিস্তান ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেছিলেন। ১৪ সেপ্টেম্বরের ওই ম্যাচেই তৈরি হয়েছিল হ্যান্ডশেক বির্তক। পিসিবির অভিযোগ জিম্বাবুইয়ান রেফারি ওই ম্যাচের টসের সময় সূর্যকুমার যাদবের সঙ্গে হ্যান্ডশেক করতে পাকিস্তান অধিনায়ককে মানা করেছিলেন।

পাইক্রফটের ওই কাজকে নীতিবিরুদ্ধ দাবি করে এশিয়া কাপ থেকে তার অপসারণ দাবি করে পাকিস্তান। অন্যথায় টুর্নামেন্ট বয়কট করার হুঁশিয়ারি দেয় তারা। যে কারণে শঙ্কায় পড়ে ১৭ সেপ্টেম্বরের পাকিস্তান-আরব আমিরাত ম্যাচটি। দুবাই স্টেডিয়ামে পৌঁছাবে দূরের কথা, পাকিস্তান টিম টসের সময় পর্যন্ত হোটেলই ছাড়েনি। পাইক্রফটের সঙ্গে আলোচনার পর শেষ পর্যন্ত ম্যাচটা অনুষ্ঠিত হয় এক ঘণ্টা পরে।

পাইক্রফট ক্ষমা চেয়েছেন, এমন কথা জানিয়ে পাকিস্তান খেলতে রাজি হয়। জিম্বাবুইয়ান রেফারি ওই ম্যাচেই দায়িত্ব পালন করেছিলেন। তিনি এবার দায়িত্ব পেলেন আরেকটি পাকিস্তান-ভারত লড়াইয়ে। আগামীকাল দুদলের সুপার ফোরের ম্যাচটিতেও তিনিই রেফারি। আইসিসির বরাত দিয়ে এই খবর জানিয়েছে ক্রিকইনফো।

পাইক্রফটের সঙ্গে আলোচনার ওই ভিডিও পিসিবি রেকর্ড করেছিল, পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে। যদিও ওই ভিডিওতে শব্দ শোনা যায়নি। ভিডিও রেকর্ড ও পরে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয়ার এই কাজটাকে আইসিসি গতকাল পিএমওএ নিয়মের লঙ্ঘন বলে সাব্যস্ত করেছে। পিএমওএ নিয়ম অনুযায়ী, প্লেয়ার ও ম্যাচ অফিসিয়ালদের জন্য নির্ধারিত স্থানে কেউই মোবাইল ব্যবহার করতে পারবেন না, এমনকি মিডিয়া ম্যানেজাররাও।

বিজ্ঞাপন

পড়ুন : পাইক্রফটকে রেখেই টসে পাকিস্তান, ফিল্ডিংয়ের সিদ্ধান্ত আমিরাতের

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন