ঝিনাইদহের মহেশপুরে বেসরকারি ফাতেমা ক্লিনিকে ভুল চিকিৎসার কারণে এক নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার উপজেলার সস্তার বাজারে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, দারিয়াপুর গ্রামের আকরাম হোসেনের স্ত্রী জুলেখা খাতুন বৃহস্পতিবার সকালে পেটে ব্যথা অনুভব করলে তাকে ওই ক্লিনিকে ভর্তি করা হয়। পরে চিকিৎসকরা জোর করে স্বাভাবিক প্রসব করান। পরিবারের পক্ষ থেকে বারবার সিজার করার অনুরোধ জানানো হলেও তা করা হয়নি। এতে মৃত সন্তান প্রসব হয়।
পরিবারের সদস্যরা আরও জানান, নবজাতক জন্মের পর তাদের কাছ থেকে ৫ হাজার টাকা নিয়ে ছাড়পত্র দেওয়া হয়। এরপর রোগীর অবস্থার অবনতি হলে তাকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।
এ বিষয়ে ফাতেমা ক্লিনিকের দায়িত্বপ্রাপ্ত সিস্টার স্বপ্না খাতুনকে পাওয়া যায়নি। তবে ভুক্তভোগী পরিবার ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছে।
পড়ুন: তারেক রহমানের উপহার পেলেন নেত্রকোনার শারীরিক প্রতিবন্ধী শিশু রিফাত
দেখুন: এক্স গ্রুপ চেইন রেষ্টুরেন্ট এর উদ্যোগে রমাদান ও ঈদ ফেষ্টিভ্যাল চলছে
ইম/


