20.7 C
Dhaka
০৫/০৩/২০২৬, ৩:২৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

খুলনায় উচ্ছেদ অভিযানে সংঘর্ষের ঘটনায় দুই মামলা, আসামি ৫০০

খুলনা খালিশপুর বাস্তুহারা কলোনিতে উচ্ছেদ অভিযানের সময় পুলিশের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষের ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মামলা দুটি রোববার (২১ সেপ্টেম্বর) রাতে দায়ের করা হয়েছে। দুই মামলায় ৬৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে। একটি মামলা জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ খুলনার উপ বিভাগীয় প্রকৌশলী মাকসুদুল হক বাদী হয়ে দায়ের করেছেন। ওই মামলায় আসামি ৩২ জন। অপর মামলাটি খালিশপুর থানার উপ-পরিদর্শক (এসআই) কোটাল আজাদ বাদী হয়ে দায়ের করেন। এ মামলায় ৩৭ জনের নাম উল্লেখ করা হয়েছে।

এর আগে সকালে নগরীর মুজগুন্নি এলাকার বাস্তুহারা কলোনিতে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

উল্লেখ্য, খুলনার মুজগুন্নির বাস্তুহারা কলোনিতে ২১ সেপ্টেম্বর সকালে উচ্ছেদ অভিযান শুরু হলে পুলিশের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে ১৪ পুলিশসহ অর্ধশত জন আহত হয়। বাস্তুহারার ২ একর জায়গায় বাস করছেন প্রায় ২০০ পরিবার। তবে ১৯৮৭ সালে গৃহায়ন কর্তৃপক্ষ পাশের এই জায়গাটি লটারির মাধ্যমে প্লট আকারে বিক্রি করেন। ৩৫ বছর পার হলেও এখনও জায়গা বুঝে পাননি সেখানকার ৪২ প্লট মালিক।

বিজ্ঞাপন

পড়ুন : অনশনের ৩য় দিনে দুর্বল হয়ে পড়েছেন কুয়েটের ২৭ ছাত্র

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন