22.7 C
Dhaka
০৫/০৩/২০২৬, ০:৫০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের চলমান হামলায় মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৬৫ হাজার ৪০০ জনে পৌঁছেছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে প্রায় ১ লাখ ৬৭ হাজার মানুষ আহত হয়েছেন এবং আরও বহু মৃতদেহ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

বার্তাসংস্থাটি বলছে, গাজায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অন্তত ৬৫ হাজার ৩৮২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। মঙ্গলবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আরও ৩৮ জনের মরদেহ হাসপাতালগুলোতে পৌঁছেছে এবং আহত হয়েছেন অন্তত ১৯০ জন। এতে মোট আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬৬ হাজার ৯৮৫।

মন্ত্রণালয় জানায়, বহু মৃতদেহ এখনও ধ্বংসস্তূপে ও সড়কে পড়ে আছে, যাদের কাছে উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারছেন না।

শুধু গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে অন্তত তিন ফিলিস্তিনি নিহত এবং আরও ১৫ জনের বেশি আহত হয়েছেন। এ নিয়ে ২৭ মে থেকে এখন পর্যন্ত সাহায্য সংগ্রহের চেষ্টায় নিহতের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৫২৬ এবং আহতের সংখ্যা ১৮ হাজার ৫১১ জনে।

চলতি বছরের মার্চের ১৮ তারিখ থেকে ইসরায়েল ফের গাজায় হামলা শুরু করে। এরপর থেকে ১২ হাজার ৮২৩ জন নিহত হয়েছেন এবং ৫৪ হাজার ৯৪৪ জন আহত হয়েছেন। এর ফলে জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভেঙে যায়।

এর আগে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

এ ছাড়া ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতেও (আইসিজে) মামলা চলছে।

বিজ্ঞাপন

পড়ুন: জাতিসংঘে গাজার ক্ষুধার্ত মানুষের ছবি দেখালেন এরদোয়ান

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন