22.7 C
Dhaka
০৫/০৩/২০২৬, ১:৪১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

খুলনা সাব-রেজিস্ট্রি অফিসের সামনে যুবককে গুলি করে হত্যা চেষ্টা

খুলনা মহানগরের সাব-রেজিস্ট্রি অফিসের সামনে এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টা ৫০ মিনিটে এ ঘটনা ঘটে। গুলি করার পর দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।

আহত যুবক নগরীর কালীবাড়ি মন্টু দাশের ছেলে অনিক।

ঘটনার পরপরই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে। সেখান থেকে পুলিশ অস্ত্র, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করেছে।

খুলনা থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, সন্ধ্যা ৬ টা ৫০ মিনিটের দিকে দু’যুবকের মধ্যে তুমুল ঝগড়া হয়। একপর্যায়ে তাদের মধ্যে একজন কোমর থেকে পিস্তল বের করে অপর যুবককে গুলি করে। যুবকটি রাস্তার ওপর লুটিয়ে পড়ে। স্থানীয়রা এগিয়ে এলে ওই যুবকটি তার হাতে থাকা অস্ত্র ফেলে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

পড়ুন: আবাসন, কাঠ ও ধাতব শিল্প পণ্যের তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী শুরু

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন