সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের বাঘেরকোনা গ্রামে শুক্রবার সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। দ্রুতগামী একটি ট্রাক সরাসরি সিলেটমুখী সিএনজিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মা-মেয়ে ও একজন সিএনজি চালকসহ তিনজন নিহত হন।
নিহতরা হলেন উকিলপাড়ার বাসিন্দা প্রণয় দাশের স্ত্রী আবাদিত কেশবা (৪০) ও তার মেয়ে, সুনামগঞ্জের সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী প্রথমা চৌধুরী। অপর নিহত সিএনজি চালক সজল ঘোষ (৫০) ছিলেন নবীনগর এলাকার বাসিন্দা। নিহত তিনজনই ইসকন প্রভুর ভক্ত।
স্থানীয়রা জানায়, দুর্ঘটনার সময় ট্রাকের চালক নেশাগ্রস্ত ছিলেন। ভয়ঙ্কর শব্দ শুনে আশেপাশের মানুষ ঘটনাস্থলে এসে দেখেন ট্রাক পানিতে পড়ে গেছে এবং সিএনজি দুমড়ে-মুচড়ে গেছে। আহত প্রথমা চৌধুরীকে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘাতক ট্রাকের চালক পারভেজ আহমদ (৩০)কে স্থানীয় জনতা আটক করে পুলিশে হস্তান্তর করেছে। শান্তিগঞ্জ থানা ও জয়কলস হাইওয়ে পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। দুর্ঘটনায় ব্যবহৃত ট্রাক ও সিএনজি উদ্ধার করা হয়েছে।
শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আহাদ জানিয়েছেন, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে,পিকআপ-সিএনজি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। পিকআপ চালককে আটক করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস কাজ করছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পড়ুন: সুনামগঞ্জে দূর্গাপূজা উপলক্ষে মন্দির পরিদর্শন র্যাব-৯ উইং কমান্ডার তাজমিন
এস/


