১২/০২/২০২৬, ১৭:৫৫ অপরাহ্ণ
28 C
Dhaka
১২/০২/২০২৬, ১৭:৫৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ

ধর্ষণে অভিযোগে জড়িতদের গ্রেফতারের দাবিতে জুম্ম ছাত্র-জনতার ডাকে খাগড়াছড়িতে চলছে সকাল -সন্ধ্যা সড়ক অবরোধ।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে অবরোধের কারনে খাগড়াছড়ির সাথে ঢাকা,চট্টগ্রাম,রাঙামাটির সাথে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

এছাড়া খাগড়াছড়ি জেলা সদরের সাথে দীঘিনালা, পানছড়ি, রামগড়, মহালছড়িসহ ৯ উপজেলার সাথে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এতে স্থানীয়দের পাশাপাশি বিপাকে পরেছে সাজেকগামী পর্যটকেরা।

সাজেকের সাথে খাগড়াছড়ির সড়ক যোগাযোগ বন্ধ থাকায় আটকা পরেছে পর্যটকেরা।

খাগড়াছড়িতে বেড়াতে আসা পর্যটক বলেন, অবরোধের বিষয়টি আমাদের জানা ছিল না। এখানে এসে আটকা পরেছি। একটা পর্যটন শহরে এসে আমরা ভোগান্তিতে পরেছি। সাজেকে যাওয়ার পর্যটকবাহী গাড়ি ছাড়ছে না।”

অনেকে পরিবার নিয়ে বেড়াতে এসে আটকা পরেছে। শাপলা চত্বরের মুক্তমঞ্চে অনেক পর্যটককে অপেক্ষা করতে দেখা গেছে। পরিবারের সদস্যদের নিয়ে বেড়াতে এসে অনেকে ভোগান্তিতে পরেছে।

অবরোধের সমর্থনে ভোরে খাগড়াছড়ির সদরস্থ চেঙ্গী স্কয়ার, জিরোমাইল, স্বনির্ভরসহ বেশ কিছু জায়গায় পিকেটিং করে গাছের গুড়ি ফেলে টায়ার ও গাছের গুড়ি পুড়িয়েছে অবরোধকারীরা। পরে পুলিশ গিয়ে সড়ক থেকে তা অপসারণ করে। তবে পৌর শহরের ভিতরে হালকা যান ইজি বাইক, অটোরিকশা, মোটরসাইকেল চলাচল করছে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা বলেন, “কিশোরী ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে গতকাল খাগড়াছড়িতে জুম্ম ছাত্র জনতার ডাকে সমাবেশে আজকে সড়ক অবরোধ চলছে। আমরা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কঠোর অবস্থানে রয়েছি যাতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে। “

উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে ৮ম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া যায়। ভিকটিমের পিতা অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় এ মামলাটি রুজু করা হয়েছে। পরদিন বুধবার সেনাবাহিনীর সহায়তায় পুলিশ শয়ন শীল (১৯) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে। এই ঘটনায় পলাতক রয়েছে আরো দুই আসামী। এর আগে একই দাবিতে বৃহস্পতিবার খাগড়াছড়ি জেলায় আধাবেলা সড়ক অবরোধ পালন করেছে জুম্ম ছাত্র-জনতা।

বিজ্ঞাপন

পড়ুন: খাগড়াছড়িতে স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় আটক ১

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন