বিজ্ঞাপন

নোয়াখালীতে শারদীয় দুর্গোৎসবে মন্ডপ পাহারা ও যানজট নিয়ন্ত্রণে ছিল ছাত্রদল

সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব দুর্গাপূজা বৃহস্পতিবার (২ অক্টোবর) বিজয়া দশমীর মধ্যদিয়ে শেষ হচ্ছে। প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে সমাপ্ত হচ্ছে পাঁচ দিনব্যাপী এই শারদোৎসব। এবারের শারদীয় দুর্গোৎসবে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে মন্ডপ পাহারা ও মন্ডপ এলাকায় যানজট নিয়ন্ত্রণে কাজ করেছে নোয়াখালী জেলা ছাত্রদল।

শারদোৎসবের পাঁচ দিনব্যাপী জেলা শহর মাইজদীর বিভিন্ন পূজা মন্ডপে জেলা ছাত্রদল নেতা মো. রাসেলের নেতৃত্বে প্রতিদিন সন্ধ্যা থেকে রাত অবধি ছাত্রদলের সদস্যরা শৃঙ্খলা বজায় রাখতে কাজ করেন। তারা শুধু পাহারাই দেননি, বরং যানজট এড়াতে স্থানীয়দের সঙ্গে মিলে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজও করছেন।

বাংলাদেশ পূজা উদ্যাপন ফ্রন্ট নোয়াখালীর আহবায়ক রনিকুমার দাস বলেন, পূজার শুরু থেকে ছাত্রদলের নেতাকর্মীরা জেলা শহর মাইজদী, চৌমুহনীসহ জেলার বিভিন্ন পূজা মন্ডপে শৃঙ্খলা বজায় রাখতে মন্ডপ পাহারা ও মন্ডপ এলাকায় যানজট নিয়ন্ত্রণে কাজ করেছেন। এমন মহতি উদ্যোগের জন্য ছাত্রদলের নেতাকর্মীদের ধন্যবাদ জানান এই হিন্দু ধর্মীয় নেতা।

সনাতন ধর্মাবলম্বী নেতাদের পাশাপাশি ম-পে আসা সাধারণ দর্শনার্থীরাও ছাত্রদলের নেতাকর্মীদের প্রশংসা করেছেন। 

জেলা ছাত্রদল নেতা মো. রাসেল বলেন, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গোৎসবকে ঘিরে আমরা সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে কাজ করেছি। ম-পে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, সেই লক্ষ্যেই আমরা মন্ডপ পাহারা দিয়েছি এবং যানজট নিয়ন্ত্রণ করছি।

সামাজিক সম্প্রীতি বজায় রাখতে ছাত্রদলের এই উদ্যোগ নোয়াখালীর স্থানীয় মহলে ইতোমধ্যে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : নোয়াখালীতে বীর নিবাসের কাজে দুর্নীতি-অনিয়ম ও ধীরগতি, ঘর বুঝে না পেয়ে হতাশা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন