28.8 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১৯:৪৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

টস জিতে আফগানদের ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ

কোনো বিরতি ছাড়াই সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ (শুক্রবার) মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান। সিরিজ নিশ্চিতের লক্ষ্যে নেমে টস জিতে আফগানদের আগে ব্যাটিংয়ে পাঠিয়েছেন টাইগার অধিনায়ক জাকের আলি অনিক। আগে ফিল্ডিং করতে যাওয়া বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন আনা হয়েছে।

আফগানদের হারানো প্রথম টি-টোয়েন্টির একাদশ থেকে তানজিম হাসান সাকিব এবং তাসকিন আহমেদকে বাদ দিয়েছে বাংলাদেশ। তাদের বদলে নেওয়া হয়েছে অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন ও পেসার শরিফুল ইসলামকে। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ম্যাচটি শুরু হবে।

গতকাল প্রথম টি-টোয়েন্টি দিয়ে দুই দলের তিন ম্যাচের সিরিজ শুরু হয়। যেখানে বাংলাদেশ ৮ বল এবং ৪ উইকেট হাতে রেখে জিতেছিল। আজ জিতলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করবে জাকের আলি অনিকের দল। অন্যদিকে, সিরিজ বাঁচাতে আফগানিস্তানের সামনেও জয়ের বিকল্প নেই। এর আগে দুই দল মুখোমুখি দেখায় একটি করে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে। আরেকটি সিরিজ ১-১ ড্র হয়।

রশিদ খানের আফগান দলেও আজ তিনটি পরিবর্তন আনা হয়েছে। নতুন করে একাদশে ঢুকেছেন ওয়াফিউল্লাহ তারাখিল, আব্দুল্লাহ আহমদজাই ও অভিজ্ঞ স্পিনার মুজিব-উর-রহমান। তাদের জায়গা করে দিতে গিয়ে বাদ পড়েছেন মোহাম্মদ ইসহাক, শরাফউদ্দিন আশরাফ ও ফরিদ আহমেদ।

বাংলাদেশ একাদশ : তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, জাকের আলি অনিক (অধিনায়ক ও উইকেটরক্ষক), শামীম হোসেন, নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

আফগানিস্তান একাদশ : রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), সেদিকউল্লাহ অটল, ইব্রাহিম জাদরান, দারউইশ রাসুলি, ওয়াফিউল্লাহ তারাখিল, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, আব্দুল্লাহ আহমদজাই, রশিদ খান (অধিনায়ক), নুর আহমদ ও মুজিব-উর-রহমান।

বিজ্ঞাপন

পড়ুন :বাংলাদেশ আজ মাঠে নামবে সিরিজ নিশ্চিতের লক্ষ্যে

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন