১০/০২/২০২৬, ১৩:৩৬ অপরাহ্ণ
26 C
Dhaka
১০/০২/২০২৬, ১৩:৩৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করার লক্ষ্যে ডা. লিটনের মতবিনিময় সভা

উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক ডা. মাহবুবুর রহমান লিটন। শনিবার দরিরামপুরস্থ দলীয় কার্যালয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩২দফা বাস্তবায়ন ও তৃনমুল পর্যায়ে দলকে সুসংগঠিত করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করে এলাকার উন্নয়ন করবো ইনশাআল্লাহ।

ডা. লিটন বলেন, গত ১৬ বছর ফ্যাসিস্ট আওয়ামী সরকার দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে গেছে। বিএনপির অঙ্গ সংগঠনের দলীয় নেতা কর্মীদেরকে মিথ্যা হামলা মামলা দিয়ে বিনা দোষে কারা নির্যাতন করে গেছে। আমরা নেতাগিরি দেখাবো না আমরা জনগণের পাশে গিয়ে জনগণের পাশে থেকে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাব ইনশাল্লাহ।

উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক ভূঁইয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনজুরুল ওয়াহেদ নিক্সন, উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক আনিসুজ্জামান মৃর্ধা, আব্দুল মতিন,জামিল আহমেদ প্রমুখ। এ ছাড়াও উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ দলকে সু সংগঠিত করার লক্ষে বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন

পড়ুন : সিলেটে ছাত্রদল নেতা লিটনের মুক্তির দাবিতে মানববন্ধন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন