29.4 C
Dhaka
০৫/০৩/২০২৬, ১৮:১৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

আফগানিস্তানকে হারাতে বাংলাদেশের টার্গেট ১৪৪ রান

সিরিজের শেষ ম্যাচে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করতে তাদের ১৪৩ রানে থামিয়েছে বাংলাদেশ। ৯ উইকেটে আফগানরা সংগ্রহ করেছে ১৪৩ রান।

৩ ওভারে ১৫ রানে ৩ উইকেট নিয়ে সেরা বোলার ছিলেন সাইফউদ্দিন। ২৪ রানে দুটি নেন নাসুম আহমেদ ও তানজিম হাসান সাকিব। একটি করে নেন শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন।

৯৮ রানে অষ্টম উইকেট পতনের পর দ্রুত অলআউট হওয়ার শঙ্কায় ছিল আফগানিস্তান। সেখান থেকে দলের স্কোর ১৩২ রানে নিয়ে গেছেন রাসুলি ও মুজিব। ১৮.২ ওভরে রাসুলিকে স্লোয়ারে কাবু করেছেন সাইফউদ্দিন। রাসুলি ২৯ বলে ২ চার ও ১ ছক্কায় ৩২ রানে। তাতে ভাঙে ৩৪ রানের জুটি।

বাংলাদেশের নিয়মিত আঘাতে উইকেটের মিছিল চলতে থাকে আফগানদের। তার পরও রশিদ খান নেমে মারমুখী হওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু বেশিক্ষণ টিকতে পারেননি। ১৫তম ওভারে তাকে ক্যাচ আউট করান তানজিম হাসান সাকিব। রশিদ ৭ বলে আউট হন ১২ রানে। পরের বলে তানজিম তুলে নেন নতুন ব্যাটার আব্দুল্লাহ আহমদজাইকেও (০)। তাতে ৯৮ রানে ৮ উইকেট হারায় আফগান দল।

ওমরজাই আউট হওয়ার পরের ওভারে নাসুমের আঘাতে বোল্ড হন মোহাম্মদ নবীও। গুরুত্বপূর্ণ ব্যাটারের আউটে আরও বিপদ বাড়ে আফগানদের। এক রানের ব্যবধানে ষষ্ঠ উইকেট হারায় তারা। দলীয় ৮২ রানে নবী বিদায় নেন ১ রান করে।

নিয়মিত বিরতিতে উইকেট তুলে আফগানদের রান বাড়তে দিচ্ছে না বাংলাদেশ। তাতে চাপ বাড়ছে ব্যাটারদের। সেই চাপের মুখে নতিও স্বীকার করছেন তারা। ১১.৩ ওভারে রিশাদের বলে স্লগ সুইপ করতে গিয়ে নুরুল হাসান সোহানকে ক্যাচ দেন ওমরজাই। ৩ রানে বিদায় নেন তিনি।

৩৯ রানে তৃতীয় উইকেট পতনের পর হাল ধরার চেষ্টা করেছিলেন সেদিকুল্লাহ অটল। ১০ ওভারে তার ব্যাটে স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ৭৩। ১১তম ওভারে আক্রমণে এসেই অটলকে ক্যাচ আউট করেন সাইফউদ্দিনের। তার বলে মেরে খেলতে গিয়ে তানজিদ তামিমকে ক্যাচ দেন অটল। তার ২৩ বলের ইনিংসে ছিল ১টি চার ও ১টি ছয়।

পাওয়ার প্লেতেই আফগানদের ব্যাক ফুটে রেখেছে বাংলাদেশ। শরিফুল, নাসুমের পর ষষ্ঠ ওভারের শেষ বলে সাইফউদ্দিনের বলে বোল্ড হয়েছেন তারাখিল। তাতে ৬ ওভারে ৩৯ রানে পতন হয়েছে ষষ্ঠ উইকেটের। তারাখিল সাইফউদ্দিনের ফুলটস বলে বোল্ড হয়েছেন ১১ রানে। তার ১৩ বলের ইনিংসে ছিল ১টি ছক্কা।

শরিফুলের আঘাতের পরের ওভারে আঘাত হানেন নাসুম। তার বলে ১২ রানে বিদায় নেন বিপজ্জনক গুরবাজ। তিনি আক্রমণাত্মক ব্যাটিং করছিলেন। নাসুমের প্রথম বলে মেরে খেলতে গিয়ে শামীমের তালুবন্দি হন তিনি।

প্রথম দুই ওভারে ২০ রান তুলে ফেলেন আফগান দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। তৃতীয় ওভারে এসে ইব্রাহিমকে ক্যাচ আউটে ফিরিয়েছেন শরিফুল। তার শর্ট লেংথের বলে মেরে খেলতে গিয়ে ৭ রানে কাটা পড়েন ইব্রাহিম। তার ৬ বলের ইনিংসে ছিল ১টি চার।

শারজায় এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়ে তারা আজ আফগানিস্তানের বিপক্ষে আবারও টস জিতে বোলিং নিয়েছে।

বাংলাদেশ সিরিজ জেতায় আফগানদের টানা জয়ের রেকর্ডে ছেদ পড়েছে। ২০১৫ সালের পর মরুর বুকে প্রথমবার দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজ হার দেখেছে রশিদ খানরা। তার আগে জিতেছে টানা ৯টি সিরিজ।

বিজ্ঞাপন

পড়ুন : হোয়াইটওয়াশের মিশনে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন