ময়মনসিংহে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে গণমাধ্যম কর্মীদের নিয়ে টাইফয়েড টিকাদান কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সকালে জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা পরিষদের জয়নুল আবেদীন মিলনায়তনে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফায়জুল হক।
অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফুন নাহারের সভাপতিত্বে ও জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকারাম উদ্দীন আহম্মদের সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. ছাইফুল ইসলাম,ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছাইফুল ইসলাম প্রমুখ।
এসময় সরকারি দপ্তরের কর্মকর্তা ও জেলার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। জেলায় আগামী ১২ অক্টোবর থেকে টাইফয়েড টিকাদান কর্মসূচি চলবে ৩০ অক্টোবর পর্যন্ত। ওইদিন ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুকে এবং শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রাক-প্রাথমিক থেকে ৯ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের টাইফয়েড টিকা দেওয়া হবে বলে কর্মশালায় জানানো হয়।
পড়ুন : ময়মনসিংহে মাসব্যাপী প্রশিক্ষণ শেষে ২৩ উদ্যোক্তা পেলেন ঋণ সুবিধা


