বিজ্ঞাপন

দুটি জাতীয় দিবস চালুর সিদ্ধান্ত নিলো সরকার

রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ দিন হিসেবে আগামী ৭ অক্টোবর ও ২৫ ফেব্রুয়ারিকে জাতীয় দিবস ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এখন থেকে প্রতিবছর এই দুটি দিন বিশেষভাবে পালিত হবে বলে জানানো হয়েছে।

আজ সোমবার (৬ অক্টোবর) বিকেলে প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত পোস্টে তথ্যটি নিশ্চিত করা হয়।

ওই পোস্টে বলা হয়, শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামীকাল ৭ অক্টোবর সন্ধ্যা ৭টায় ঢাকাসহ দেশের সব শিল্পকলা একাডেমিতে ‘ইউ ফেইলড টু কিল আবরার ফাহাদ’ শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে। ঢাকায় অনুষ্ঠেয় প্রদর্শনীতে উপস্থিত থাকবেন আবরার ফাহাদের বাবা।

পোস্টে আরও উল্লেখ করা হয়, সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জীবন ও তাদের অবদানকে ঘিরে একটি বার্ষিক ক্যালেন্ডার তৈরির কাজ চলমান রয়েছে। এতে সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ দিনগুলোকেও অন্তর্ভুক্ত করা হচ্ছে।

এই প্রক্রিয়ার অংশ হিসেবে আবরার ফাহাদের মৃত্যুদিন ৭ অক্টোবর এবং বিডিআর ট্র্যাজেডির দিন ২৫ ফেব্রুয়ারি জাতীয় দিবস হিসেবে ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করা হচ্ছে। এর ফলে সংস্কৃতি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে প্রতি বছর এই দুটি দিন বিশেষ আয়োজনে পালিত হবে।

বিজ্ঞাপন

পড়ুন : তথ্য মন্ত্রণালয় ও তথ্য অধিদপ্তর সিঙ্গেল ইউজ প্লাস্টিকমুক্ত ঘোষণা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন