বিজ্ঞাপন

দীর্ঘ পাঁচ বছর পর পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে বসছে বাংলাদেশ-তুরস্ক

দীর্ঘ পাঁচ বছরের বিরতির পর অবশেষে আজ মঙ্গলবার (৭ অক্টোবর) ঢাকায় পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে বসছে বাংলাদেশ ও তুরস্ক। এটি দুই দেশের মধ্যে চতুর্থ দফার বৈঠক।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নেবেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। তুরস্কের পক্ষে নেতৃত্ব দেবেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী এ বেরিস একিন্চি।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, এবারের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে (এফওসি) দুই দেশের মধ্যে সামগ্রিক দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা হবে। বিশেষভাবে গুরুত্ব পেতে পারে ব্যবসা-বাণিজ্য এবং প্রতিরক্ষা সহযোগিতার বিষয়গুলো।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, পাঁচ বছর পর দুই দেশের সচিব পর্যায়ের এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এতে দুই দেশের সম্পর্কের সার্বিক বিষয় নিয়ে আলোচনা হবে।
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন