১০/০২/২০২৬, ৬:০৩ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১০/০২/২০২৬, ৬:০৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

এখন টিভির সাংবাদিকের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার এবং বিচার দাবিতে মানববন্ধন


সীতাকুন্ডের সলিমপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে এখন টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান ও বিশেষ প্রতিনিধি হোসাইন জিয়াদ, চিত্রসাংবাদিক পারভেজসহ এখন টিভির গাড়ি চালকের উপর সন্ত্রাসীদের ন্যাক্কারজনক হামলায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সকালে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে ময়মনসিংহ প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহ, ময়মনসিংহ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন, ময়মনসিংহ রিপোর্টার্স ইউনিটি, নিউজ চ্যানেল জার্নালিস্ট এসোসিয়েশন, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের আয়োজনে সাংবাদিকরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশ নেন।

হামলাকারী সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক বিচার দাবী করে মানববন্ধনে বক্তব্য রাখেন ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংবাদিক বহুমুখী সমবায় সমিতির সভাপতি মোশাররফ হোসেন, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি এম আইয়ুব আলী, সাংবাদিক নেতা মীর গোলাম মোস্তফা, ময়মনসিংহ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শাহ আলম উজ্জ্বল, নিউজ চ্যানেল জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ও এখন টিভির ময়মনসিংহের বিশেষ প্রতিনিধি হারুনুর রশিদ ও সাধারন সম্পাদক হোসাইন শাহীদ, ইয়ুথ জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি রকিবুল হাসান রুবেল প্রমুখ।

বিজ্ঞাপন

পড়ুন : রাতের নীরবতায় মুদি দোকানিকে গলাকেটে হত্যা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন