33.3 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১৫:৩২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

শিক্ষকদের দাবির সাথে বিএনপি নীতিগতভাবে একমত : তারেক রহমান

শিক্ষকদের দাবির সাথে বিএনপি নীতিগতভাবে একমত এবং ক্ষমতায় গেলে রাষ্ট্রের সক্ষমতা অনুযায়ী বেসরকারি শিক্ষকদের দাবি পূরণ হবে বলে আশ্বাস দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পাশাপাশি আগামী নির্বাচনে শিক্ষকদের কাছে সহযোগিতা ও সমর্থন চাইলেন তিনি।

মঙ্গলবার (৭ অক্টোবর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেয়া বক্তৃতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ সমর্থন চান।

এই সমাবেশে সারাদেশ থেকে কয়েক হাজার শিক্ষক-কর্মচারী যোগ দেন। অবসরের বয়স ৬৫ নির্ধারণ, শিক্ষক-কর্মচারীদের চাকুরি জাতীয়করণসহ চার দফা দাবি জানান তারা।

তারেক রহমান বলেছেন, অতীতের ভালো দৃষ্টান্ত থেকে অভিজ্ঞতা অর্জন ও খারাপ দৃষ্টান্ত বর্জন করে দেশ গড়ার অঙ্গীকার করতে হবে। প্রভাবশালী রাষ্ট্র হিসাবে মেধা, মননে ও জ্ঞানে প্রতিষ্ঠিত হবে। জ্ঞানভিত্তিক সমাজ গড়তে হবে। রাষ্ট্র ও সমাজে শিক্ষকদের সম্মান নিশ্চিত করতে হলে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

দুর্নীতিবিরোধী সমাজ গড়তে স্কুলপর্যায়ে শিক্ষকদের দায়িত্ব নেয়ার আহ্বান জানান তিনি।

এ সময় শিক্ষাখাতে সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরেন তারেক রহমান এবং সংস্কারে কমিশন করারও প্রতিশ্রুতি দেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মতে, স্বাধীনতা ও বিজয় দিবসের মতো রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের একজন করে শিক্ষককে যেন আমন্ত্রণ জানাতে হবে, প্রয়োজন অধ্যাদেশ জারি করতে হবে।

বিজ্ঞাপন

পড়ুন : বিবিসি বাংলাকে দেওয়া তারেক রহমানের সাক্ষাৎকারের দ্বিতীয় পর্বে যা আছে

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন