ময়মনসিংহের ত্রিশালে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন সহ ৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ও ত্রিশাল জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী আসাদুজ্জামান সোহেলের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার দুপুরে সাফা-মারওয়া রেস্টুরেন্টে ত্রিশালের কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভায় উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আ.ন.ম. আব্দুল্লাহিল বাকী নোমানের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতে সেক্রেটারি মুস্তাফিজুর রহমান শামীমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলার আমীর মোঃ আব্দুল করিম।
এসময় তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, বাংলাদেশের ৫৪ বছরের নির্বাচন পর্যালোচনা করে দেখা যাচ্ছে ১২টি জাতীয় সংসদ নির্বাচনের একটি নির্বাচনও সুষ্ঠ হয়নি শুধু মাঝখানের তিনটি বাদ দিয়ে ১৯৯১, ১৯৯৬, ২০০১। এই তিনটি নির্বাচন কেয়ারটেকার সরকারের মাধ্যমে হয়েছিলো এবং সঠিক নির্বাচন হয়েছিলো। এই তিনটি নির্বাচনও প্রশ্নবিদ্ধ করা হয়েছে যারা হেরে গিয়েছিলেন তাদের দ্বারা।
অতএব প্রশ্নমুক্ত নির্বাচন হওয়ার লক্ষ্যে আমাদের নির্বাচন ব্যবস্থায় একটা সংস্কার হওয়া দরকার। পদ্ধতি একটু পরিবতর্ন হওয়া দরকার। এরই প্রেক্ষিতে তিনি পিআর পদ্ধতির প্রস্তাব রেখে ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, পিআর পদ্ধতির ব্যাপারে বাংলাদেশে বিভিন্ন জরীপে উঠে এসেছে । বিভিন্ন রাজনৈতিক দল সমর্থন করেছে। ঢাকসু, জাকসু নির্বাচন হওয়ার পর জ্যামিতিক হারে জামায়াতে ইসলামীর জনসমর্থন বেড়েই চলেছে এবং বিএনপি’র কমেছে। এই হিসেবে যদি উল্লেখ করা হয় জামায়াতে ইসলামী সহ ২৬ দলের পেছনে সমর্থন আছে এটা যদি আমরা ধরি তাহলে বিএনপি যদি ৩৫% সমথর্নে থাকে পাবলিকের তাহলে ৬৫% জন সমথর্ন থাকে অন্য সব দলের। সুতরাং ৬৫% জনসমর্থনের রাজনৈতিক দল যে মতকে সমর্থন দিচ্ছে সেটাকে আইনে রূপান্তর করে নির্বাচনে যাওয়ার আইনি বাধাটা কোথায়!
এসময় মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন,নায়েব আমীর, জামায়াতে ইসলামী, ময়মনসিংহ জেলার ও ত্রিশালের সংসদ সদস্য প্রার্থী মোঃ আসাদুজ্জামান সোহেল, ইসলামী, ময়মনসিংহ জেলার যুগ্ম সম্পাদক মাহাবুবুল আলম ফরাজি, ত্রিশাল পৌর জামায়াতে ইসলামীর সাধারন সম্পাদক এনামুল হক সহ অন্যান্য নেতৃবৃন্দ।
পড়ুন : ময়মনসিংহে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তিকারী গ্রেফতার


