পটুয়াখালীর লোহালিয়ায় দুধর্ষ সন্ত্রাসী ধর্ষনসহ একাধিক সন্ত্রাসী মামলার আসামী সোহাগ মাঝিগং কর্তৃক সশস্ত্র হামলা করে ইউনিয়ন বিএনপি নেতা মফিজুল মৃধাকে হত্যার চেষ্টায় রক্তাক্ত জখম ঘটনার প্রতিবাদে এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার এবং ফাঁসির দাবীতে শত শত নারী- পুরুষের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।
শনিবার (১১ অক্টোবর) বেলা ১১ টায় পালপাড়া বাজারে মানববন্ধন বিক্ষোভ সমাবেশে দুধর্ষ সন্ত্রাসী ধর্ষন সহ একাধিক মামলার আসামী সোহাগ মাঝিকেসহ ঘটনার সাথে জড়িত আসামীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসি দাবী করে বক্তব্য রাখেন ভিকটিম মফিজুল মৃধা বৃদ্ধ মাতা আকলিমা বেগম, বোন সোনিয়া আক্তার, লোহালিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম জুলকার, লোহালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল হোসেন মৃধা, সাধারন সম্পাদক আঃ ছালাম সিকদার, প্রচার সম্পাদক এ্যাডভোকেট বশির মৃধা, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মোয়াজ্জেম সিকদার, প্রশিক্ষন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মোঃ আলাউদ্দিন খান, ইউপি সদস্য আলতাফ হোসেন মৃধা, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ দুলাল সরদার, যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ আরিফ হোসেন, সদর উপজেলা ছাত্রদল নেতা জুলহাস মোল্লা প্রমুখ।
দুইঘন্টা ব্যাপী মানববন্ধন শেষে এলাকায় বিক্ষোভ মিছিল বেরকরে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে এলাকাবাসী।

উল্লেখ্য, গত ৮ অক্টোবর রাতে পালপাড়া বাজারে উল্লেখিত ধর্ষন মামলাসহ একাধিক মামলার আসামী সোহাগ মাঝি ও তার অনুসারী ৩০ থেকে ৪০ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল, ধর্ষন মামলার সাক্ষী লোহালিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি বর্তমান ইউনিয়ন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মফিজুল মৃধাকে হত্যার উদ্দেশ্যে ধাড়ালো অস্ত্র রামদা, চাইনিজ কুড়ালসহ বিভিন্ন ধাড়ালো অস্ত্রশস্ত্র নিয়ে উপুর্যপরি কুপিয়ে রক্তাক্ত জখম করে। খবর পেয়ে পটুয়াখালী সদর থানার বিট অফিসার এসআই রাসেল, এএসআই জহিরুল ইসলাম, এএসআই আব্দুর রহমানের নেতৃত্বে পুলিশের একটিদল ঘটনাস্থলে পৌছামাত্র সন্ত্রাসীরা তাদের উপরও হামলা চালিয়ে ৪জন পুলিশকে রক্তাক্ত জখম করে এবং পুলিশের গাড়ি ভাংচুর করে সন্ত্রাসী তান্ডব চালায়। এ সময় অন্য পুলিশ সদস্যরা দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ঐ রাতেই পুলিশ ও র্যাবের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন বলে স্থানীয়রা জানান।
এ ঘটনায় পুলিশের পক্ষে আহত এসআই রাসেল বাদী হয়ে এবং ভিকটিম মফিজুল মৃধার মা আকলিমা বেগম বাদী হয়ে চিহ্নিত ৩৩ জনকে আসামী করে অজ্ঞাত আরো ৪০ জন আছে উল্লেখ করে সদর থানায় একটি মামলা করেন।
পড়ুন : পটুয়াখালীতে র্যাবের মিনিবাস ও লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৩


