চট্টগ্রামে যমুনা টিভির সাংবাদিক জোবায়েদ ইবনে শাহাদাতের উপর সিএমপির উত্তর জোনের ডিসি আমিরুল ইসলাম কর্তৃক অশালীন আচরণ ও মারধরের ঘটনায় সিটিআরএন-এর নিন্দা ও উদ্বেগ প্রকাশ।
চট্টগ্রামে যমুনা টেলিভিশনের সাংবাদিক ও সিটিআরএন এর সদস্য জোবায়েদ ইবনে শাহাদাত খুলশি থানায় সংবাদ সংগ্রহে গেলে তার উপর সিএমপির উত্তর জোনের ডিসি আমিরুল ইসলাম কর্তৃক অশালীন আচরণ ও শারীরিক নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে চট্টগ্রাম টেলিভিশন রিপোর্টার্স নেটওয়ার্ক (সিটিআরএন)।
সংগঠনের নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন, দায়িত্ব পালনরত একজন সাংবাদিকের সঙ্গে পুলিশের এমন আচরণ গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিক নিরাপত্তার প্রতি চরম হুমকি। সাংবাদিকরা সমাজের চোখ ও কান—তাদের উপর এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বিবৃতিতে আরও বলা হয়, সাংবাদিক জোবায়েদ ইবনে শাহাদাত তার দায়িত্ব পালন করছিলেন। অথচ তাকে থানার ভিতরে নিয়ে গিয়ে অপমান ও মারধর করা হয়েছে। যা পেশাগত মর্যাদার চরম অবমাননা। এ ঘটনায় সংশ্লিষ্ট সিএমপির উত্তর জোনের ডিসি আমিরুল ইসলামের বিরুদ্ধে অবিলম্বে তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হচ্ছে।
সিটিআরএন জানায়, যদি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হয়, তবে সাংবাদিক সমাজ বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে।
সংগঠনের পক্ষ থেকে ২৪ ঘণ্টার মধ্যে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও অভিযুক্তদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।
বিবৃতিদাতারা হলেন সিটিআরএন আহবায়ক হোসাইন জিয়াদ, যুগ্ম আহবায়ক এ কে আজাদ, নির্বাহী সদস্য আরিচ আহমদ শাহ, ফখরুল ইসলাম, সৈয়দ তাম্মিম মাহমুদ, ফেরদৌস লিপি, শহিদুল সুমন।
পড়ুন : নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিতে না পারলে গত ১৫ বছর যে সমস্যা ছিল তার পুনরাবৃত্তি হবে : এরশাদ উল্লাহ
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

