27.3 C
Dhaka
০৬/০৩/২০২৬, ১০:০৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ফরিদপুরে ছাত্রদলের লিফলেট বিতরণ কর্মসূচি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা’ জনগণের মাঝে তুলে ধরতে ফরিদপুরের নগরকান্দায় লিফলেট বিতরণ কর্মসূচি করেছে উপজেলা ছাত্রদল।

বিজ্ঞাপন

রোববার সকাল থেকে দিনব্যাপী এ কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন স্কুল-কলেজ, শিক্ষক-শিক্ষার্থী ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলামের দিকনির্দেশনায় এ কর্মসূচি পরিচালনা করা হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদল নেতা মো. রবিউল ইসলাম (লিখন), সাইফুল আলম সুজন, মাহামুদুল হাসান বাবু, আলী আকবর শরিফ আরমান , শাকিল ও মমিনুল ইসলাম মুন্না প্রমুখ।

নেতারা বলেন, দেশের জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির ৩১ দফা রূপরেখা বাস্তবায়ন অত্যন্ত জরুরি। এ লক্ষ্যেই লিফলেট বিতরণসহ সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

পড়ুন: ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ময়মনসিংহের

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন