22.7 C
Dhaka
০৪/০৩/২০২৬, ০:৩০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

কয়রায় ৮ কেজি হরিণের মাংসসহ নারী গ্রেপ্তার

কয়রায় ৮ কেজি হরিণের মাংসসহ মোছাঃ শাহিনা খাতুন (২২) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১২অক্টোবর) সকাল অনুমানিক সোয়া ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার গুচ্ছ গ্রামস্থ পাকা রাস্তার উপর থেকে হরিণের মাংসসহ তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিযেছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃত শাহিনা খাতুন অন্যান্য সহযোগীদের সহায়তায় সুন্দরবন হতে অবৈধভাবে হরিণ শিকার করে এর মাংস বিভিন্ন স্থানে পাচার করে থাকে।

এই ঘটনায় কয়রা থানায় বন আইন, ১৯২৭ ও বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ মূলে মামলা দায়ের করা হয়েছে।

পড়ুন: মেহেরপুরে ভোক্তা-অধিকার অধিদপ্তরের অভিযানে ব্যবসায়িকে ৩০ হাজার টাকা জরিমানা

দেখুন: পটুয়াখালীতে গণপূর্তের পরিত্যক্ত ২৬ ভবন অপরাধীদের আশ্রয় |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন