বিজ্ঞাপন

মিরপুরে অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে একটি পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জন মানুষের মর্মান্তিক মৃত্যু এবং বেশ কয়েকজনের আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (১৪ অক্টোবর) এক শোক বিবৃতিতে তিনি এই হৃদয়বিদারক ঘটনায় গভীর শোক প্রকাশ করেন।

বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, ১৪ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৯ জন মানুষ মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন এবং আরও কয়েকজন গুরুতরভাবে আহত হয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এই হৃদয়বিদারক ঘটনায় আমি গভীরভাবে শোকাহত।

তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের এই মর্মান্তিক ঘটনায় শ্রমজীবী মানুষদের অনাকাঙ্ক্ষিত মৃত্যু জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। নিহতদের স্বজনদের বেদনা ভাষায় প্রকাশের নয়।

জামায়াত আমির নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করেন— তিনি যেন নিহতদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, আহতদের দ্রুত সুস্থতা দান করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে এই কঠিন দুঃসময়ে ধৈর্য ধারণের তৌফিক দান করেন।

তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ সঠিকভাবে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সাথে, তিনি নিহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ এবং আহতদের সর্বাত্মক চিকিৎসা সেবা নিশ্চিত করার দাবি জানান।

বিজ্ঞাপন

পড়ুন : রূপনগরে ভয়াবহ আগুনে ১৬ জনের মৃত্যু, প্রধান উপদেষ্টার শোক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন