১৮/০২/২০২৬, ১২:৫৫ অপরাহ্ণ
29 C
Dhaka
১৮/০২/২০২৬, ১২:৫৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

পিরোজপুরে সন্ত্রাসীদের হামলায় জামায়াত নেতা গুরুতর আহত

পিরোজপুরে জামায়াতে ইসলামী আয়োজিত মানববন্ধন শেষে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়েছেন সংগঠনের সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো. মাসুম বিল্লাহ (৫০)।

বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে নিজ বাড়ির কাছাকাছি এই হামলার ঘটনা ঘটে। আহত মাসুম বিল্লাহ ওই গ্রামের মৃত আব্দুল মজিদ শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, মানববন্ধন শেষে বাড়ি ফেরার পথে ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত পিছন থেকে মাসুম বিল্লাহকে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করেন।

পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আসিফ হোসেন বলেন, “গুরুতর অবস্থায় রোগীকে হাসপাতালে আনা হয়। তার মাথায় গভীর জখম রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ভর্তি রাখা হয়েছে এবং চিকিৎসা চলছে।”

আহত মাসুম বিল্লাহ সাংবাদিকদের জানান,“জামায়াতের মানববন্ধন শেষে সাঈদী ফাউন্ডেশনে মাগরিবের নামাজ পড়ে বাড়ি ফিরছিলাম। পথেই পিছন থেকে মাথায় প্রথম কোপ দেয়া হয়। এরপর আরও দুটি কোপ দেয়। এটা পরিকল্পিত ও পূর্ব শত্রুতাজনিত হামলা। আমি বিচার চাই।”

তার স্ত্রী আখি খানম অভিযোগ করে বলেন, “আমার স্বামীকে হত্যার উদ্দেশ্যে একই এলাকার ১০-১২ জন মিলে হামলা করেছে। জমি সংক্রান্ত পুরনো বিরোধ থেকে তারা এই আক্রমণ চালায়। আমি এর ন্যায্য বিচার চাই।”

পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম বলেন,“ঘটনার বিষয়ে শুনেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয় জামায়াত নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

পড়ুন : পিরোজপুরে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি, দাবিতে অনড় অবস্থান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন