বিজ্ঞাপন

কলম্বিয়াকে হারিয়ে ১৮ বছর পর ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা


ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে ১৮ বছর পর ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে চিলির জুলিও মার্টিনেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনাল ম্যাচে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়েছে আলবিসেলেস্তেরা। ৭২ মিনিটে দলের হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেন মাতেও সিলভেত্তি।

যুবাদের এই বিশ্বকাপে সর্বোচ্চ ছয়বার চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। সর্বশেষ ২০০৭ সালে চ্যাম্পিয়ন হয়েছে তারা। সেবার সার্জিও আগুয়েরোরা শিরোপা উপহার দিয়েছিলেন সমর্থকদের। এরপর আর এ টুর্নামেন্টে ফাইনাল খেলতে পারেনি আলবেসিলেস্তরা।

তবে চলমান টুর্নামেন্টে দারুণ খেলছে মেসিদের উল্টরসূরিরা। গ্রুপপর্বে তিন ম্যাচেই জয় পেয়েছে আর্জেন্টিনা। এরপর শেষ ষোলোতে নাইজেরিয়াকে ৪-০ গোলে হারানোর পর কোয়ার্টার ফাইনালে মেক্সিকোকে ২-০ গোলে হারিয়েছে তারা।

বিজ্ঞাপন

পড়ুন : টানা ম্যাচ জয়ের বিশ্বরেকর্ড গড়ল মরক্কো

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন