পাবনাবাসীর বহুল প্রত্যাশিত ঢাকা-পাবনা ট্রেন চলাচলে তালবাহানা ও পিছিয়ে দেওয়ার শঙ্কা ও ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন বলে দাবি করেছেন শেকড় পাবনা ফাউন্ডেশন। প্রয়োজনে রেলপথ মন্ত্রণালয়ের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দেয়া হয়েছে। এছাড়াও পাবনার আব্দুল হামিদ রোডসহ ৪ দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়েছে।
নিবার (১৮ অক্টোবর) দুপুরে পাবনা প্রেসক্লাবে শেকড় পাবনা ফাউন্ডেশন আয়োজিত ১৬ দফা দাবির মধ্যে ৪ দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন সংগঠনটির সভাপতি খান হাবিব মোস্তফা।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, পাবনা-ঢাকা সরাসরি ট্রেন সার্ভিস চালু নিয়ে যদি টালবাহানা করা হয় বা পিছিয়ে দেওয়া হয়। এর পরিনতি খুব একটা ভালো হবে না। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে পাবনা-ঢাকা ট্রেন সার্ভিস চালু করতে হবে। অন্তত একটা ট্রেন দিয়ে পাবনাবাসীর স্বপ্ন দ্রুত বাস্তবায়ন করুন।
তিনি আরও বলেন, সেদিন খয়েরচরে আলোচনা সভায় রাজনৈতিক নেতারা পাবনা টার্মিনাল থেকে ফোর লেন সড়ক বাস্তবায়নের কথাও বলেননি। রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পর জন্য হলেও ঈশ্বরদীতে বিমানবন্দর চালুর বিষয়েও কেউ বলেনি। পরিবহন সেক্টরের কোন ষড়যন্ত্র থাকতে পারে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে পাবনা-ঢাকা ট্রেন সার্ভিস চালু করতে হবে।
পড়ুন: তিন বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
দেখুন: খাবার নেই, নেই টাকা পাক সেনাবাহিনীর
ইম/


