বিজ্ঞাপন

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন : ফ্লাইট বন্ধ, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩৭ ইউনিট

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজের একটি অংশে আগুন লেগেছে। তবে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ৩৭টি ইউনিট। ঘটনাস্থলে যাচ্ছে আরও ইউনিট। বিমানবন্দরে ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৫টার দিকে এ তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তাহলা বিন জসিম।

বিজ্ঞাপন

তিনি বলেন, বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুনে কেউ হতাহত হয়েছে এমন সংবাদও আমাদের কাছে আসেনি।

এদিকে, বিকেলে আইএসপিআর-এর পক্ষ থেকে এক বার্তায় জানানো হয়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে সংঘটিত অগ্নি নির্বাপণে কাজ করছে বাংলাদেশ সিভিল এভিয়েশনসহ বাংলাদেশ ফায়ার সার্ভিস এবং বাংলাদেশ বিমান বাহিনীর দুটি ফায়ার ইউনিট। অন্যদিকে শাহজালাল বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বাংলাদেশ নৌবাহিনী।

এদিকে বিমানবন্দরের কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সেজন্য বিমান কর্তৃপক্ষ বিকল্প ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন বিমানবন্দরের এক কর্মকর্তা। তিনি জানান, আগুন মূলত কার্গো ভিলেজ এলাকায়, যাত্রী টার্মিনালে এর প্রভাব পড়েনি। তবে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

পড়ুন : চট্রগ্রামে আগুনে ধসে পড়ল ৮ম তলার ছাদ, নিয়ন্ত্রণে যুক্ত হলো রোবট

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন