31.2 C
Dhaka
০৪/০৩/২০২৬, ১৩:৩৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বৃক্ষ রোপন করি তপ্ত বায়ু শীতল করি -এড.এম এ হান্নান খান


ময়মনসিংহ মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক, ময়মনসিংহ জেলা চার দলীয় ও বিশ দলীয় জোটের সাবেক সমন্বয়কারী ও ময়মনসিংহ জেলা কৃষকদলের নির্বাচিত সাংগঠনিক সম্পাদক এডভোকেট এম.এ হান্নান খান বলেন, গাছ কাটলে সর্বনাশ, বন্যা খরা জলোচ্ছ্বাস তাই আমরা বেশি বেশি বৃক্ষরোপন করি। বৃক্ষ রোপন করি তপ্ত বায়ু শীতল করি।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে চলমাান গ্রীণ ময়মনসিংহ ক্যাম্পেইনের উদ্যোগে বৃক্ষ রোপন ও বৃক্ষ বিতরণ কর্মসূচীর অংশ হিসেবে গত ১৫ অক্টোবর বুধবার বিকাল হতে মধ্য রাত পর্যন্ত নগরীর ২০,২১,২২,২৩ ও ২৪ নং ওয়ার্ডের কেওয়াটখালী ওয়াপদা মোড়, বাকৃবি শেষ মোড়, বয়ড়া ঈদগাহ মাঠ জুম্মা ঘর প্রাঙ্গন, সুতিয়াখালী বাজার, ও সমাধানের মোড় এলাকায় বৃক্ষ রোপন ও বৃক্ষ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ২০ নং ওয়ার্ড বিএনপির’ সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহমেদ হোসেন, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, সাবেক কাউন্সিলর দিনু, ২১ নং ওয়ার্ড বিএনপি’র সাইফুল ইসলাম বাবুল ও নওশের আহমেদ রবিন, ২২ নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাজাহান সাজু, বিএনপি নেতা আলম, সাইফুল, হামিদ, রুহুল ও শাহাদাত হোসেন, ২৩ নং ওয়ার্ড বিএনপি’র আহ্বায়ক দেলোয়ার হোসেন দুলাল, যুগ্ম আহ্বায়ক মঈনুল হক সোহেল, আমির হোসেন লিটন, বাকৃবির সহকারী পরিচালক আলমগীর জলিল রিপন ও ২৪ নং ওযার্ড বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এছাড়াও ৯নং ওয়ার্ড বিএনপি’র কামাল চৌধুরী সামছু, গ্রীণ ময়মনসিংহ ক্যাম্পেইন সদস্য, রাফায়েত খান, আকিব, রুদ্র ইলহাম ও সালমান প্রমুখ।

বিজ্ঞাপন

পড়ুন: কোনাবাড়ীতে বকেয়া বেতনের দাবিতে আঞ্চলিক সড়ক অবরোধ

দেখুন: খাবার নেই, নেই টাকা পাক সেনাবাহিনীর

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন