বিজ্ঞাপন

আগুন লাগার ঘটনাকে বিচ্ছিন্ন হিসেবে দেখি না : সারজিস

দেশের বিভিন্ন স্থানে আগুন লাগার ঘটনা দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের অংশ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। তিনি বলেন, আগুন লাগার ঘটনাকে বিচ্ছিন্ন হিসেবে দেখি না।

শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় ফেসবুকে দেয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।

সারজিস লেখেন, স্বৈরাচারের দোসরদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তির আওতায় আনতে না পারা অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম বড় ব্যর্থতা। যার ফল বাংলাদেশকে দীর্ঘমেয়াদে ভোগ করতে হবে।

তিনি আরও লেখেন, বিভিন্ন জায়গায় আগুন লাগাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখি না। এগুলো স্বৈরাচারের দোসরদের দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের অংশ। তথাকথিত তদন্ত কমিটির নাটক বাদ দিয়ে এর পেছনের প্রকৃত কারণ খুঁজে বের করা হোক।

বিজ্ঞাপন

পড়ুন : ভারতীয় আধিপত্যবাদ বিএনপি ও জামাত মোকাবেলা করতে পারবে না : সারজিস আলম

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন