বিজ্ঞাপন

এই নির্বাচন কমিশন একটি রাজনৈতিক দলকে প্রাপ্য মার্কা দেয়ার সৎ সাহস পায় না, তাদের অধিনে সুষ্ঠ নির্বাচন হতে পারে না : সারজিস

জাতীয় নাগরিক পার্টির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার‌জিস আলম বলেন, যে নির্বাচন কমিশন একটি রাজনৈতিক দলকে প্রাপ্য মার্কা দেয়ার সৎ সাহস দেখাতে পারেনা, তাদের অধিনে একটি সুষ্ঠ নির্বাচন বাংলাদেশে হতে পারে না। শাপলা প্রতিক নিয়েই এনসিপি নির্বাচন করবে, তারা প্রতিক না দিলে রাজনৈতিক ভাবে মোকাবেলা করা হবে।

বিজ্ঞাপন

রোববার দুপুরে দিনাজপুর শিল্পকলা একাডেমী মিলনায়তনে সমন্বয় সভা শেষে জাতীয় নাগরিক পার্টির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। 

সা‌র‌জিস আলম আরো বলেন, আমরা জুলাই সনদের আইনগত ভিত্তি চাই, জুলাই সনদের বাস্তবায়নের নিশ্চয়তা চাই। সনদ গণ ভোটে পাশ হলে এবং গুরুত্বপূর্ন সংস্কার গুলো হলেই আমরা স্বাক্ষর করবো। 

এনসিপি দিনাজপুর জেলার প্রধান সমন্বয়কারী ফয়সাল করিম সো‌য়েব-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ন আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, যুগ্ম মুখ্য আহবায়ক ডা. আব্দুল আহাদসহ দিনাজপুর জেলার ১৩ উপ‌জেলার নেতাকর্মীবৃন্দ। সমন্বয়ক সভা শেষে লিফ‌লেট বিতরণ করা হয়।

পড়ুন: কার্গো ভিলেজে আগুন : ২১ ঘণ্টা পরও ধ্বংসস্তূপ থেকে উড়ছে ধোঁয়া 

দেখুন: দক্ষিণ চীন সাগরে সীমানা বিরোধ, কতটা আগ্রাসী হতে পারে চীন

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন