২০/০২/২০২৬, ১৩:২৪ অপরাহ্ণ
28 C
Dhaka
২০/০২/২০২৬, ১৩:২৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

এবার ভারত প্রত্যাগত টাস্কফোর্সের বৈঠকও স্থগিত

বাঙালি সংগঠনের অবরোধ ঘোষণার হুঁশিয়ারির মধ্যেই পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠক স্থগিতের পর এবার ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসন এবং অভ্যন্তরীণ উদ্বাস্তু নির্দিষ্টকরণ ও পুনর্বাসন সম্পর্কিত টাস্কফোর্সের বৈঠকও স্থগিত হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (১৯ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ও ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসন এবং অভ্যন্তরীণ উদ্বাস্তু নির্দিষ্টকরণ ও পুনর্বাসন সম্পর্কিত টাস্কফোর্সের সদস্য সচিব ড. মো. জিয়াউদ্দীনের সই করা এক নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে বিভাগীয় কমিশনার জানান, আগামী ২২ অক্টোবর (বুধবার) সকাল ১১ ঘটিকায় সুদত্ত চাকমা, চেয়ারম্যান (সিনিয়র সচিব পদমর্যাদা) এর সভাপতিত্বে চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে অনুষ্ঠিতব্য ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসন এবং অভ্যন্তরীণ উদ্বাস্তু নির্দিষ্টকরণ ও পুনর্বাসন সম্পর্কিত টাস্কফোর্স -এর ১২তম সভা অনিবার্য কারণবশতঃ স্থগিত করা হলো। সভার পরবর্তী তারিখ ও সময় যথাসময়ে জানানো হবে।

উল্লেখ যে, রোববার টাস্কফোর্সের বৈঠক বাতিলের দাবিতে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও টাস্কফোর্সের সদস্য সচিব বরাবর স্মারকলিপি দেয় পার্বত্য চট্টগ্রাম লিগ্যাল এইড জাতীয় কমিটি। রাঙামাটি জেলাপ্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহর মাধ্যমে স্মারকলিপি পেশের পর দুপুরেই বৈঠক স্থগিতের খবর এল।

এর আগে, গত ১৬ অক্টোবর (বৃহস্পতিবার) সকালে রাঙামাটি জেলা শহরে এক সংবাদ সম্মেলন থেকে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠক বাতিলের দাবি উঠে। ‘সচেতন ছাত্র-জনতা রাঙামাটি জেলা শাখা’র ব্যানারে বাঙালি সংগঠনসমূহ সংবাদ সম্মেলনে বৈঠক বাতিল না হলে হরতাল-অবরোধের হুঁশিয়ারি দেয়। ওইদিন রাতেই কমিশনের সদস্যদের বরাবর চিঠি দিয়ে ১৯ অক্টোবর অনুষ্ঠিতব্য বৈঠক স্থগিতের কথা জানায় ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের সচিব (যুগ্ম জেলা ও দায়রা জজ) মোহাম্মদ সাহাব উদ্দিন।

পড়ুন: কার্গো ভিলেজে আগুন : ২১ ঘণ্টা পরও ধ্বংসস্তূপ থেকে উড়ছে ধোঁয়া 

দেখুন: দক্ষিণ চীন সাগরে সীমানা বিরোধ, কতটা আগ্রাসী হতে পারে চীন

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন