ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মেহেরপুরে গণসংযোগ ও পথসভা করেছে বিএনপি। রবিবার বিকেলে মহাজনপুর বাজারে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও মেহেরপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে গণসংযোগ ও পথসভা করা হয়।
মহাজনপুর বাজার থেকে একটি মিছিল বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এর আগে সেখানে পথসভা করা হয় পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও মেহেরপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মেহেরপুর পৌর বিএনপি’র সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সদর উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, জেলা তাতি দলের সভাপতি আরজুল্লাহ মাস্টার বাবলু প্রমুখ।
এ সময় সাবেক ছাত্রনেতা আহমেদ রাজিব খালের সঞ্চালনায় পতিত্ব করেন শ্রমিক দলের সভাপতি আহসান হাবিব সোনা। প্রধান অতিথির বক্তব্যে মাসুদ অরুন বলেন, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি ১৭ বছর লড়াই সংগ্রাম করেছে। প্রয়োজনে আবারো করবে। এদেশ শহীদ জিয়া পরিবারের হাতে নিরাপদ।
পড়ুন : মেহেরপুরে পিআরসহ ৫ দফা বাস্তবায়নের দাবিতে জামায়াতের মানববন্ধন


