সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি এণ্ড হেলথ সায়েন্সেস’এর উপদেষ্টামণ্ডলীর সদস্য মেহরাব হোসেন, যিনি প্রিয় পুন্নু মামা হিসেবে সুপরিচিত, তিনি রোববার ৯ ঘটিকার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে ময়মনসিংহের নেক্সাস হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমের জানাজার নামাজ রোববার বাদ আসর নিজ বাড়ীতে অনুষ্ঠিত হয়ে গুলকি বাড়ী কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি এণ্ড হেলথ সায়েন্সেস’র প্রিন্সিপাল ডা: রোকেয়া আক্তারসহ মরহুমের রূহের আত্নার মাগফিরাত কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়।
বিজ্ঞাপন
পড়ুন : নির্বাচনের তারিখ ঘোষনার দাবিতে ময়মনসিংহ বিএনপির প্রচার মিছিল


