নরসিংদী জেলার পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম-এর কঠোর নির্দেশনায় পরিচালিত বিশেষ মাদকবিরোধী অভিযানে রায়পুরা থানা পুলিশের একটি চৌকস টিম বিপুল পরিমাণ দেশীয় চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
রবিবার (১৯ অক্টোবর) রাতে রায়পুরা থানাধীন মাহমুদাবাদ এলাকায় অভিযান চালিয়ে ৪০০ (চারশত) লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। একইসঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামির নাম মোঃ সাইফুল ইসলাম (১৮), সে শিবপুর থানার অন্তর্গত বাড়ৈ আলগী গ্রামের বাসিন্দা জলিল মিয়ার ছেলে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে রায়পুরা থানা পুলিশ।
পড়ুন: জানমালের ক্ষতি ও চাঁদাবাজি করলে কাঠগড়ায় দাঁড় করানো হবে: গোলাম মোস্তফা
দেখুন: গণহত্যার জন্য আওয়ামী লীগের বিচার হবেই : নাহিদ |
ইম/


