বিজ্ঞাপন

নির্বাচনকে নিরপেক্ষ করতে অন্তর্বতী সরকারকে তত্ত্বাবধায়কের আদলে নিতে হবে : বিএনপি

আগামী জাতীয় সংসদ নির্বাচন অর্থবহ ও নিরপেক্ষ করতে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের আদলে নিতে হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করে এমন দাবি জানিয়েছে বিএনপি।

আজ ২১ অক্টোবর সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করে যমুনার বাইরে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

বিজ্ঞাপন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যেতে হবে। যেহেতু আগামীতে নির্বাচন সেজন্যে তাদের তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা পালন করতে হবে। এটা কিভাবে হয় সেটি নিয়ে আলোচনা করেছি।

সচিবালয়ে যাদের চিহ্নিত ফ্যাসিস্টদের দোসর বলা হয়, তাদের সরানোর দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘প্রশাসন থেকেও দোসরদের সরাতে হবে।’

বিএনপির মহাসচিব বলেন, সরকারের মধ্যে দলীয় লোক থেকে থাকলে তাদের সরিয়ে দেয়ার অনুরোধ জানিয়েছি প্রধান উপদেষ্টাকে।

প্রতিনিধিদলে মির্জা ফখরুলসহ আরও ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সালাহউদ্দিন আহমদ।

মির্জা ফখরুল বলেন, প্রশাসনে যারা আছেন, তাদের অনেকেই পুরনো সরকারের আনুগত্য পোষণ করেন, তাদের সরাতে হবে। বিচার বিভাগে এবং সরকারের মধ্যে যারা এখনো রয়েছেন তাদেরকেও সরাতে হবে যাতে নির্বাচনের পরিবেশ আরও সুষ্ঠু হয়।

পড়ুন : প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় বিএনপির প্রতিনিধি দল



বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন