লক্ষ্মীপুরে বিনামূল্যে শতাধিক নারীর স্তন ও জরায়ুমুখে ক্যান্সার পরীক্ষা করা হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) দিনব্যাপী ১০০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে এ কর্মসূচির আয়োজন করে রোটারি ক্লাব লক্ষ্মীপুর সেন্ট্রাল ও মাইক্রোফাইন্যান্স। যেখানে সদর হাসপাতালের চিকিৎসকরা চিকিৎসা সহায়তা দেন।
এসময় উপস্থিত ছিলেন মেজর (অবঃ) খন্দকার বদরুল খান, ঢাকা মেডিকেল কলেজের সিনিয়র কনসালটেন্ট দিলরুবা আফরোজ, গাইনী ডাক্তার জান্নাতুল ফেরদৌস রুনা, নাহিদ বিনতে রহিম, ব্র্যাক প্রতিনিধি মো. জামান ও রোটারিয়ান আসাদুজ্জামান চৌধুরী প্রমুখ।
আয়োজকরা জানান, ৩০ বছরের বেশি বয়সী নারীরা এ ধরনের ক্যান্সারে বেশি আক্রান্ত হন। সময়মতো পরীক্ষা ও চিকিৎসা পেলে এ রোগ নিয়ন্ত্রণ সম্ভব। এই কর্মসূচি গাইনোকলজিক্যাল অনকোলজি সোসাইটি অব বাংলাদেশ ও রোটারি ক্লাব ঢাকা সেইভ লাইফ ফাউন্ডেশন-এর সহায়তায় দেশের বিভিন্ন সরকারি হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিকে চালু রয়েছে।
মেজর (অব.) খন্দকার বদরুল খান বলেন, আমরা ইতিমধ্যে দেশের বিভিন্ন জেলায় এ পরীক্ষা করেছি। আক্রান্তদের চিকিৎসা কার্যক্রমও চলছে। লক্ষ্মীপুরেও শতাধিক নারীকে পরীক্ষা করা হয়েছে।
পড়ুন: একটি সাঁকো উদ্বোধনে স্বস্তির হাসি সাত গ্রামের মানুষের
ইম/


