০১/০৩/২০২৬, ২৩:১১ অপরাহ্ণ
24.5 C
Dhaka
০১/০৩/২০২৬, ২৩:১১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মা হারালেন অভিনেত্রী শাওন

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী, সংগীতশিল্পী ও নির্মাতা মেহের আফরোজ শাওনের মা সাবেক সংসদ সদস্য বেগম তাহুরা আলী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে দেয়া এক পোস্টে এ দুঃসংবাদ জানিয়েছেন তারকা।

অভিনেত্রী শাওন লিখেছেন, ‘নিশ্চয়ই আমরা মহান আল্লাহর এবং নিশ্চয়ই আমরা তার কাছে ফিরে যাব। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি―আমার মা বেগম তাহুরা আলী পরলোকগমন করেছেন। মহান আল্লাহ তাআলা যেন তাকে ক্ষমা করেন, জান্নাতুল ফেরদৌস দান করেন এবং আমাদের সবাইকে এই শোক সইবার শক্তি ও ধৈর্য দান করেন।’

তিনি জানান, মরদেহের দুটি স্থানে পৃথক নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। প্রথম জানাজা আসর নামাজের পর রাজধানীর গুলশান আজাদ মসজিদে হবে এবং দ্বিতীয়টি মাগরিব নামাজের পর তেজগাঁও রাহিম মেটাল সেন্ট্রাল মসজিদে অনুষ্ঠিত হবে।

এ অভিনেত্রী তার পোস্টে অনুরোধ জানিয়েছেন, সবাই যেন তার মায়ের রুহের মাগফিরাতের জন্য দোয়া করেন।

প্রসঙ্গত, বেগম তাহুরা ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাবেক সদস্য। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত প্রথম দফায় সংসদ সদস্য (জামালপুর, শেরপুর) হিসেবে দায়িত্ব পালন করেন। দ্বিতীয় দফায় ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত সংসদ সদস্য (ফেনী) ছিলেন তিনি।

শাওনের মায়ের জন্ম ফেনীতে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতক ও স্নাতকোত্তর করেন তিনি। হাবীবুল্লাহ বাহার কলেজে শিক্ষকতাও করেছেন। এছাড়া সিটিজেন মার্কেটিং লিমিটেডের চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন তিনি।

এদিকে অভিনেত্রী শাওন দেশের একজন বহুমুখী প্রতিভাধর শিল্পী। তিনি একাধারে একজন গায়িকা, নির্মাতা, লেখক ও অভিনেত্রী। আবার প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রী হিসেবেও দেশের সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপক পরিচিত।

বিজ্ঞাপন

পড়ুন : অভিনেত্রী শাওন গ্রেপ্তার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন