বিজ্ঞাপন

লিটনকে অধিনায়ক করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ও দ্বিতীয় টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন অধিনায়ক লিটন কুমার দাস।

পেশিতে টান পড়ার কারণে তিনি এশিয়া কাপের শেষভাগ এবং সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে টি২০ সিরিজে খেলতে পারেননি।
অন্যদিকে, অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন এই দলে জায়গা পাননি। তিনি এশিয়া কাপ এবং আফগানিস্তান সিরিজের দলেও ছিলেন না।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ২৭, ২৯ ও ৩১ অক্টোবর।

বাংলাদেশ স্কোয়াড: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন, কাজী নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

বিজ্ঞাপন

পড়ুন : ওয়ানডে ক্রিকেটের ৫৪ বছরের ইতিহাসে বিশ্বরেকর্ড ওয়েস্ট ইন্ডিজের

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন