বিজ্ঞাপন

নোয়াখালীর লাশবাহী এ্যাম্বুলেন্সে কুমিল্লায় হামলা, প্রতিবাদে মশাল মিছিল-বিক্ষোভ

কুমিল্লা মেডিকেল কলেজ থেকে লাশ নিয়ে ফেরার পথে নোয়াখালীর সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ডা.মোস্তফা-হাজেরা ফাউন্ডেশনের ফ্রি সার্ভিসের একটি লাশবাহী এ্যাম্বুলেন্সে হামলার ঘটনা ঘটেছে। ওই হামলার প্রতিবাদে মশাল মিছিল ও বিক্ষোভ করে বিক্ষুব্ধ নোয়াখালীবাসী। একই সময় বিক্ষোভকারীরা সরকারের কাছে দ্রুত স্বতন্ত্র নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবি জানান।

শুক্রবার রাতে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মশাল মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

এসময় নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সমন্বয় কমিটির সভাপতি সাইফুর রহমান রাসেল’সহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, আমরা কুমিল্লার কাছে বিভাগ চাই না, আমরা বৃহত্তর নোয়াখালী অঞ্চলের মানুষের আকাঙ্ক্ষার দাবি হিসেবে সরকারের কাছে বিভাগ চাই। কিন্তু কুমিল্লা প্রতিহিংসাবশত নোয়াখালীবাসীর ওপর বার বার হামলা করছে। আজ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নোয়াখালীর এক ব্যক্তি মারা গেলে, তার লাশ বিনামূল্যে স্বজনদের কাছে পৌঁছে দিতে নোয়াখালীর সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ডা.মোস্তফা-হাজেরা ফাউন্ডেশনের ফ্রি সার্ভিসের একটি এ্যাম্বুলেন্স সেখানে যায়। পরবর্তীতে লাশটি নিয়ে ফেরার পথে ওই লাশবাহী এ্যাম্বুলেন্সে হামলা করে কুমিল্লার কিছু দুষ্কৃতকারী। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারপূর্বক শাস্তির আওতায় আনা’সহ নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবি জানান বক্তারা।

এদিকে, শুক্রবার বাদ জুম্মা নোয়াখালী জেলা জামে মসজিদ প্রাঙ্গণ থেকে নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করেন মুসুল্লিরা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।

বিজ্ঞাপন

পড়ুন : নোয়াখালীর কিডনি ডায়ালাইসিস ইউনিটে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন