বিজ্ঞাপন

রোনালদো ছুঁলেন ৯৫০তম গোলের মাইলফলক

গোলের পর গোল করে ক্রিস্টিয়ানো রোনালদো পৌঁছে গেছেন ক্যারিয়ারের অবিশ্বাস্য ৯৫০ গোলের মাইলফলকে। শনিবার (২৫ অক্টোবর) সৌদি প্রো লিগে আল হাজমকে ২-০ গোলে হারিয়েছে আল নাসর। কিং আব্দুল্লাহ স্পোর্ট সিটি স্টেডিয়ামে প্রথমার্ধে জোয়াও ফেলিক্স এবং শেষ দিকে রোনালদোর গোলে সহজ জয় তুলে নেয় দলটি।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় আল নাসর। পুরো ম্যাচে ৬৪ শতাংশ সময় বলের দখলে রাখে তারা, নেয় ১২টি শট—যার ৭টি ছিল লক্ষ্যে। অন্যদিকে আল হাজমের মাত্র ৩টি শটের মধ্যে দুটি ছিল অন টার্গেট।

২৫ মিনিটে ফেলিক্স আল নাসরকে এগিয়ে দেন। চলতি মৌসুমে সৌদি ক্লাবে যোগ দেওয়ার পর এটি ছিল লিগে তার পঞ্চম ম্যাচে নবম গোল। এরপর দ্বিতীয়ার্ধে সুযোগ নষ্টের পর ৮৮ মিনিটে রোনালদো গোল করে জয় নিশ্চিত করেন। এটি তার লিগের ষষ্ঠ এবং ক্যারিয়ারের ৯৫০তম গোল।

এই জয়ে ছয় ম্যাচে ছয় জয় নিয়ে ১৮ পয়েন্টে শীর্ষে আছে আল নাসর। সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আল তাউন, আর ১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় আল হিলাল।

রোনালদোর ক্যারিয়ারের ৯৫০ গোল এসেছে পাঁচ ক্লাব ও পর্তুগাল জাতীয় দলের হয়ে। স্পোর্টিং সিপির হয়ে ৫, ম্যানচেস্টার ইউনাইটেডে ১৪৫, রিয়াল মাদ্রিদে সর্বোচ্চ ৪৫০, জুভেন্টাসে ১০১, আর সৌদি ক্লাব আল নাসরের হয়ে ১০৬ গোল। জাতীয় দলের জার্সিতে করেছেন আরও ১৪৩ গোল।

বিজ্ঞাপন

পড়ুন : জোড়া গোলে মায়ামিকে জেতালেন মেসি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন