বিজ্ঞাপন

জামায়াতসহ ৮ দলের বিক্ষোভ কর্মসূচি আজ

পাঁচ দফা দাবিতে আজ সোমবার (২৭ অক্টোবর) দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দল। ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় সাংবিধানিক আদেশ জারি এবং নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজনসহ প্রধান পাঁচটি দাবিতে এই বিক্ষোভের আয়োজন করা হয়েছে।

রোববার (২৬ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার দেশব্যাপী জেলা সদরে পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, বাংলাদেশকে একটি ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে আন্দোলনরত আটটি রাজনৈতিক দলের পক্ষ থেকে গত ১৯ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে আন্দোলনের পাঁচ গণদাবি জাতির সামনে উপস্থাপন করা হয় এবং তিন দিনের চতুর্থ পর্বের কর্মসূচি ঘোষণা করা হয়।

সোমবারের বিক্ষোভের পাশাপাশি মঙ্গলবার (২৮ অক্টোবর) আরও একটি কর্মসূচি দিয়েছে জামায়াত। ওই দিন দলটি মহানগরী, জেলা, উপজেলা ও থানা পর্যায়ে সভা-সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে। এছাড়াও সকল পর্যায়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান বাস্তবায়ন করবে দলটি। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংগঠনের নেতাকর্মীদের বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : জামায়াতসহ আট দলের ঢাকাসহ বিভাগীয় শহরে বিক্ষোভ আজ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন