অকুপেশনাল থেরাপি ইন অ্যাক্শান” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ২৭ অক্টোবর ২০২৫, বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস পালিত হয়েছে।
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে। তারই ধারাবাহিকতায় রিহ্যাবিলিটেশন শিক্ষা বিস্তারে অগ্রদূতখ্যাত ময়মনসিংহ বিভাগের একমাত্র প্রতিষ্ঠান ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি এণ্ড হেলথ সায়েন্সেস ও বেলা রিহ্যাবিলিটেশন হাসপাতাল এর অকুপেশনাল থেরাপি বিভাগের আয়োজনে দিবসটি উপলক্ষে এমসিপিএইচএস কলেজ ক্যাম্পাস হতে একটি বর্ণাঢ্য ৱ্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়।
পরে কলেজ হলরুমে কেক কাটা ও আলোচনা সভায় অকুপেশনাল থেরাপি কী, এর গুরুত্ব এবং দিবসটির তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি এন্ড হেলথ সায়েন্সেস” কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সহকারী অধ্যাপক ডা: রোকসানা আক্তার।
সহকারী অধ্যাপক ও কলেজ কোঅর্ডিনেটর, ডা. এম এ কুদ্দুস জাহিদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী পরিচালক ইমরান আহমেদ, হেড অফ ফিনান্স এন্ড একাউন্ট, দিদার হোসেন, সহকারী অধ্যাপক ডাঃ রেজাউল করিম রাজীব, ইনচার্জ, অকুপেশনাল থেরাপি বিভাগের ডাঃ সাদিয়া তাসনিম দিয়া,সাইকো সোশ্যাল কাউন্সেলর জেলা সমাজসেবা কার্যালয় ময়মনসিংহের সবুজ ইসলাম,অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্র- ময়মনসিংহ, সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের মো. ছানোয়ার হোসেন, সহকারী পরিচালক, ডা. মনোজিৎ কুমার মন্ডল, কনসালটেন্ট- মেডিসিন কনসালটেন্ট আহনাফ হোসেন সোহম প্রমুখ।
চিকিৎসা ক্ষেত্রে বক্তারা অকুপেশনাল থেরাপির গুরুত্ব আরোপের কথা তুলে ধরেন, যা শুধু রোগ নিরাময় নয়, এটি মানুষকে তার জীবনের নিয়ন্ত্রণ ফিরে পেতে, নিজেকে সক্ষম করতে এবং পূর্ণ মর্যাদায় সমাজে অংশগ্রহণ করতে সহায়তা করে। তারা আরো বলেন যে, বর্তমান বিশ্বে বিভিন্ন কারণে শারীরিক প্রতিবন্ধিতা, মানসিক স্বাস্থ্য সমস্যা, বয়স্ক জনগোষ্ঠীদের বিভিন্ন শারীরিক ও মানসিক সমস্যা, এবং শিশুর বিকাশজনিত সমস্যা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু সেই হিসেবে তাদের পুনর্বাসনের জন্য পুনর্বাসন স্বাস্থ্য পেশাজীবিদের সংখ্যা অপ্রতুল ।তম্মধ্যে অকুপেশনাল থেরাপিস্টদের সংখ্যা চাহিদার তুলনায় বাংলাদেশে আরো কম।
এক্ষেত্রে, বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবসে দেশের আপামর জনসাধারণের সার্বজনীন স্বাস্থ্যসেবা এবং এসডিজি অর্জনের কথা বিবেচনায় রেখে সরকারি ও বেসরকারিভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পাশাপাশি পেশাজীবিদের নিবন্ধন বাস্তবায়নে সরকারি পৃষ্ঠপোষকতার কথা গুরুত্ব সহকারে তুলে ধরেন।
পড়ুন : টাঙ্গাইলে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ফরহাদ ইকবালের ব্যতিক্রমী রিকশা র্যালী


