24.9 C
Dhaka
০৩/০৩/২০২৬, ২৩:২৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

জামায়াত আমিরের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য পুবাইল থানার ওসির, শাস্তির দাবি


বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের করা এক ফেসবুক পোস্টে আপত্তিকর মন্তব্যের অভিযোগ উঠেছে পুবাইল থানার (ওসি)র বিরুদ্ধে।

এই বিষয়ে গত ২০ অক্টোবর গাজীপুর মহানগরীর পুবাইল থানা জানায়াতের নায়েবে আমির এডভোকেট শামীম মৃধা জিএমপি’র ভারপ্রাপ্ত কমিশনার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে বলা হয়, পুবাইল থানার ওসি আমিরুল ইসলাম (মুরাদ) একটি বিশেষ রাজনৈতিক দলের পক্ষে সভা সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ করেন। সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের একটি বক্তব্যের ফেসবুকে ওসি মুরাদ লিখেছেন জামায়াতের লোকেরা স্বাধীনতা বিরোধী এবং তাদের বাংলাদেশ রাজনীতি করার অধিকার আছে কিনা সেটার জন্য গনভোট হওয়া প্রয়োজন।। ফেসবুকের এই মন্তব্যের স্ক্রিনশট এবং কিছু ভিডিওসহ করা অভিযোগে অভিযুক্ত ওসিকে বর্তমান স্থান থেকে শুধু বদলী নয় দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করা হয়েছে আবেদনে।

এ বিষয়ে পুবাইল থানা জামায়াতে ইসলামীর আমীর আশরাফ আলী কাজল বলেন, কেন্দ্রীয় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সম্প্রতি এক বক্তব্যে বলেন সনদ স্বাক্ষরের দিনেও জুলাই যোদ্ধাদের আবার আন্দোলনে নামতে হয়েছে, এটা লজ্জাজনক। এই পোস্টে ওসি মুরাদের ফেসবুক আইডি থেকে একটি একটি মন্তব্য করেন আগে গণভোট দরকার যে স্বাধীনতা বিরোধীরা এদেশে রাজনীতি করার অধিকার আছে কিনা? একজন সরকারি কর্মকর্তা হয়ে তিনি কিভাবে এই ধরনের মন্তব্য করেন? এজন্য আমরা কমিশনার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছি।

এ বিষয়ে পুবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম বলেন, যেহেতু অভিযোগ দেওয়া হয়েছে তাই আমি এ বিষয়ে কোন মন্তব্য করতে চাচ্ছি না। আর একটি বিশেষ দলকে সুবিধা দেয়ার বিষয়ে তিনি বলেন সাবেক এমপি হিসাবে গাজীপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি ফজলুল হক মিলন সম্প্রতি কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শনে আসেন সেখানে আমি পূজা মন্ডপের নিরাপত্তা দিতে সেখানে উপস্থিত ছিলাম সেটা কোন রাজনৈতিক প্রোগ্রাম ছিল না।

এ বিষয়ে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) জাহিদুল হাসান বলেন, জামায়াতের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি অভিযোগ পাওয়ার পর আমি একজন এডিসিকে দায়িত্ব দিয়েছি ঘটনা তদন্তের তিনি একটি রিপোর্ট পেশ করছেন আমরা যাচাই-বাছাই করে দেখছি, সত্যতা প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

পড়ুন : গণভোট জুলাই সনদ বাস্তবায়ন সহ ৫ দাবিতে ঝিনাইদহে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন