ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ডেঙ্গুতে ১ জনের মৃত্যু হয়েছে । ডেঙ্গুতে আক্রান্ত ভর্তি ৮৪ জন।
মঙ্গলবার দুপুরে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় হুসেন বানু (৬৩) নামে এক ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। মৃত হুসেন বানু গাজীপুরের শ্রীপুর উপজেলার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু বিভাগের ইনচার্জ ডা. এমদাদ উল্লাহ খান বলেন, গতকাল ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হন হুসেন বানু। ডেঙ্গু শনাক্তের পাশাপাশি ডায়াবেটিস, হার্টসহ নানা রোগে ভুগছিলেন তিনি। মঙ্গলবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে বর্তমানে ৮৪ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে পুরুষ রোগী ৫৯, মহিলা ২১ জন ও ৪ জন শিশু রয়েছে । চলতি বছরে এ নিয়ে ১১ জন ব্যক্তি ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মমেক হাসপাতালে মারা গেছেন।
পড়ুন: তারেক জিয়ার ৩১ দফা মানেই আগামীর বাংলাদেশ: কবীর আহমেদ ভূঁইয়া
দেখুন: কেমন ছিলো বাংলাদেশের ১২টি জাতীয় নির্বাচন?
ইম/


