১৪/০২/২০২৬, ১৮:৩৭ অপরাহ্ণ
28 C
Dhaka
১৪/০২/২০২৬, ১৮:৩৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

পিরোজপুরে অটোচালক হৃদয়ের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

পিরোজপুরের মঠবাড়িয়ায় অটোচালক কিশোর হৃদয়ের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল চারটায় উপজেলার বহেড়াতলা ব্রিজ সংলগ্ন এলাকায় এ কর্মসূচি পালন করেন নিহত হৃদয়ের বাবা আলমগীর হোসেন, পরিবারের সদস্যরা, শিক্ষার্থীসহ স্থানীয় সর্বস্তরের জনগণ। এ সময় বক্তারা হৃদয়ের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিজ্ঞাপন

হৃদয় (১৭) পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার হালতা গুলিশাখালি ইউনিয়নের ১নং ওয়ার্ডের কবুতরখালী গ্রামের আলমগীর হোসেনের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর বিকেলে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয় হৃদয়। এরপর থেকে সে আর বাড়ি ফেরেনি। দীর্ঘ খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান না মেলায় হৃদয়ের পরিবার মঠবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরি করে।

নিখোঁজের পরদিন রাতে হৃদয়ের ব্যবহৃত মোবাইল ফোনে কল দিলে এক অজ্ঞাত ব্যক্তি ফোন রিসিভ করে মুক্তিপণ দাবি করে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। এরপর থেকেই পরিবার ও স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করে।

তিনদিন পরে ২১ (অক্টোবর) বিকেলে বহেড়াতলা ব্রিজ সংলগ্ন এলাকা থেকে হৃদয়ের মরদেহ উদ্ধার করে মঠবাড়িয়া থানা পুলিশ।

মঠবাড়িয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. আব্দুল হালিম বলেন, লাশের ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

তবে ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত পুলিশ কাউকেই গ্রেপ্তার করতে পারেনি।

পড়ুন: তারেক জিয়ার ৩১ দফা মানেই আগামীর বাংলাদেশ: কবীর আহমেদ ভূঁইয়া

দেখুন: কেমন ছিলো বাংলাদেশের ১২টি জাতীয় নির্বাচন?

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন