বিজ্ঞাপন

টস হেরে বোলিংয়ে বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়। কিন্তু টি-টোয়েন্টি সিরিজের শুরুতেই হোঁচট। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ১৬ রানে হেরেছে বাংলাদেশ। সিরিজে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগে টস হেরেছেন টাইগার অধিনায়ক লিটন দাস। ওয়েস্ট ইন্ডিজ আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়ায় শুরুতে বোলিংয়ে করবে বাংলাদেশ।

বুধবার (২৯ অক্টোবর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে (সাবেক জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম) মাঠে নামছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচটি। সন্ধ্যা ৬টায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি দেখাবে টি-স্পোর্টস ও নাগরিক টিভি।

বিজ্ঞাপন

এদিকে সিরিজে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে প্রথম টি–টোয়েন্টির দল থেকে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। নুরুল হাসান সোহানের জায়গায় দলে ঢুকেছেন আরেক উইকেটকিপার–ব্যাটসম্যান জাকের আলী অনিক। তবে অপরিবর্তিত একাদশ নিয়ে নামছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। 

বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার), তানজিদ হাসান, সাইফ হাসান, জাকের আলী, শামীম হোসেন, তাওহিদ হৃদয়, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, তানজিম হাসান, নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ : ব্র্যান্ডন কিং, অ্যালিক আথানাজে, শাই হোপ (অধিনায়ক), শেরফানে রাদারফোর্ড, রোস্টন চেজ, রোভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড, আকিল হোসেন, খ্যারি পেইরি ও জেইডেন সিলস।

পড়ুন : সিরিজ বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামবে বাংলাদেশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন